জাপা প্রতিনিধি দলের নাসিরনগরের ঘটনাস্থল পরিদর্শন

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৪:২০
 
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপির নেতৃত্বে ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়িঘর পরিদর্শন করেছেন।
  
পদির্শনকালে রুহুল আমিন হাওলাদার বলেন, এঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এতে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়। 
 
তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ৩ লাখ টাকা অনুদান ঘোষণা দেন। অবিলম্বে ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত সরকারি সাহায্য প্রদানের আহ্বান জানান তিনি।
 
এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়,ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি, ফখরুল অইমাম এমপি, চেয়ারপারসনের উপদেষ্টা কাজী মামুনুর রশীদ, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা। 
 
 
ইত্তেফাক/কেকে