টেলিভিশন ড্রামা ডিরেক্টরস অরগানাইজেশন `ডিরেক্টরস গিল্ড' কার্যনির্বাহী পরিষদ আগামী ২রা ডিসেম্বর ২০১৬ এক সম্মেলনের মাধ্যমে সাধারণ সদস্যদের সংঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক এস.এম.কামরুজ্জামান সাগর।
গত ৮ই নভেম্বর সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ডিরেক্টরস গিল্ড সম্মেলন ২০১৬ ঘোষণা করেছে সংগঠনটি। আসছে সম্মেলনের সঙ্গে টাইটেল স্পন্সর হিসেবে একাত্বতা ঘোষনা করেছে রিং আইডি।
IMG0
অনুষ্ঠান সূচিতে সংশ্লিষ্ট একাধিক মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে নির্মাতাদের সঙ্গে বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা, টিভি চ্যানেল কর্তৃপক্ষ, টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসারস এসোশিসন অব বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ, নাট্যকার সংঘ ও অন্যান্য সংগঠনের প্রতিনিধি সহ নাট্যাঙ্গনের উল্লেখযোগ্য আমন্ত্রিত ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সম্মেলনে আলোচনার মাধ্যমে বিরাজমান সংকট উত্তরণের উপায় এবং তার সাথে থাকবে অনাড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে জেমসসহ আরো জনপ্রিয় তারকারা অংশগ্রহন করবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে।
এছাড়া ৩০ নভেম্বর দেশের টেলিভিশন শিল্পে ভারতসহ বিদেশি কলাকুশলীদের অবৈধভাবে কাজ করানো, ডাবিং করে বিদেশি সিরিয়াল প্রচার ও ডাউন-লিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধ করার দাবি জানাবে এ সংগঠনটি।
ইত্তেফাক/এমএআর
