সত্য হলো জ্যোতিষ বানরের ভবিষ্যৎ বাণী!

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৫:৫৪
চীনা বানর জ্যোতিষ ‘গেতা’র ভবিষ্যৎ বাণী অবশেষে সত্য হলো। ঠিক পাঁচদিন আগে ৪ নভেম্বর, বানর গেতা আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছিল ট্রাম্পকে।  
 
ট্রাম্পকে শুধু জয়ীই ঘোষণা করেন নি গেতা, বিজয়ীর পোস্টার-মানে ট্রাম্পকে চুমুও খেয়েছিল গেতা। শেষমেষ জ্যোতিষী বানরের ভবিষ্যদ্বাণীই সত্য হলো। কয়েকদিন আগেই এ খবরটি প্রকাশ করেছিল এএফপি ও ওয়াশিংটন পোস্ট।  
 
‘জ্যোতিষরাজ’ খ্যাত বানরটির নাম ‘গেতা’ কেন! চীনা এই শব্দের অর্থ ‘গিঁট’ বা ‘গেরো’।
 
ভবিষ্যৎ বাণীর ঐই অনুষ্ঠানে হিলারি ও ট্রাম্পের বিশাল দুটি ছবির পাশে দুটি কলা রেখে বেছে নিতে বলা হয় বানরটিকে। হলুদ শার্ট পরা গেতা ট্রাম্পের ছবির পাশের কলাটাই শুধু বেছে নেয়নি, তার ছবিটি জড়িয়ে ধরে চুম্বন করে গেতা।
 
ইত্তেফাক/এমএআর