২০১৭ মৌসুমে এসেক্সে খেলবেন আমির

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৬:৫২
আসন্ন মৌসুমে এসেক্সের হয়ে খেলবেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। মঙ্গলবার আগামী মৌসুমের দ্বিতীয়ার্ধের জন্য ইংলিশ কাউন্টি দলটি তাদের চুক্তিভূক্ত খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে।
 
স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর আবারো ক্রিকেটে ফিরেছেন ২৪ বছর বয়সী বাঁহাতি এই সীমার। আগামী বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি শেষ হবার পরে ১৯ জুন থেকে তিনি এসেক্সে যোগ দিবেন বলে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
 
এ সম্পর্কে আমির এসেক্সে ওয়েবসাইটে বলেছেন, ‘এসেক্স পরিবারের সাথে যুক্ত হতে পেরে আমি দারুণ উচ্ছসিত। ক্লাবের প্রধান কোচ ক্রিস সিলভারউড ও চেয়ারম্যান রনি ইরানি উভয়ই এ ব্যপারে বেশ সহযোগিতা করেছেন। আশা করছি এসেক্সের জন্য ভাল কিছু উপহার দিতে পারবো। 
 
ইত্তেফাক/এমএইচ