অবশেষে আদালতের রায়ে সন্তানদেরকে কাছে রাখার অনুমতি পেলেন হলিউড সুপার গার্ল অ্যাঞ্জেলিনা জোলি। প্রায় দু’মাস ধরে আদালতে বিচ্ছেদ মামলা লড়ছেন ব্যাঞ্জেলিনা তথা, অ্যাঞ্জেলিনা জোলি ও ব্যাড পিট। এমনকি কয়েক দিন আগেও সন্তানদের কাছে রাখতে আপিল করেন ব্যাড।
সেপ্টেম্বরে আদালতে বিচ্ছেদ মামলার শুরুতে ছয় সন্তানকে একক তত্ত্বাবধানের দাবি করেন অভিনেত্রী জোলি। এর পর ছয় সন্তানের পিতা ও মাতার যৌথ তত্ত্বাবধানের অধিকার চেয়ে পাল্টা আপিল করেন ব্যাড পিট।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর দু’বছরের বিবাহিত জীবনের অবসানে বিচ্ছেদ চেয়ে মামলা দায়ের করেন জোলি। এ সময় পিটের বিরুদ্ধে সন্তানদের প্রতি দায়িত্বহীনতা, ছেলে ম্যাডক্সকে মারধরেরও অভিযোগ তোলেন অ্যাঞ্জেলিনা জোলি। এরমধ্যে মামলা-আপিল, মিডিয়া তুমুল আলোচনার জন্ম দেয় ব্যাড-জোলির এই বিচ্ছেদ ইস্যু।
IMG0
সবশেষ আদালতের রায়ে সন্তানদের একক অভিভাবকত্ব পেলেন জোলি। তবে চাইলে সন্তানের সাথে দেখা করতে পারবেন পিট। কিন্তু তাকে অবশ্যই একজন মনোবিশেষজ্ঞ বা থেরাপিস্টের উপস্থিতিতে সন্তানদের সাথে সাক্ষাৎ করতে হবে। খবর গার্ডিয়ান।
ইত্তেফাক/এমএআর
