জাতীয় প্রেসক্লাব মিলনায়তনের ভেতরে চেয়ারে বসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে আলোচনা সভা চলছিল। এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ সময় মিলনায়তনটির বিভিন্ন অংশের কাঁচ ও চেয়ার ভাঙচুর করা হয়
খোঁজ নিয়ে জানা যায়, স্বেচ্ছাসেবক দল শাহাবাগ থানার সাবেক সভাপতি বিল্লাল হোসেন ও বর্তমান সভাপতি ইকবাল হোসেন এই দু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতরা বিল্লাল গ্রুপের লোকজন।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল বলেন, আমাদের দলের মধ্যে সরকারের এজেন্ট ঢুকে পড়ায় এ সংঘর্ষ বাঁধে।
ইত্তেফাক/ইউবি
