ইরানে গাড়ি দুর্ঘটনায় ২৮ জন নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৯:৫৮
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাস দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছে। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা একথা জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ইরানের মধ্যাঞ্চলীয় নগরী ইয়াজদ থেকে কারবালায় যাচ্ছিল। পূণ্যার্থীরা বাসটিতে করে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আরবাঈনে যোগ দিতে যাওয়ার পথে ফারস প্রদেশের একলিদ এলাকায় স্থানীয় সময় ২০টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৭০০) এ দুর্ঘটনা ঘটে। ইয়াজদ প্রদেশের সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান হাদি হাদি-নাসাব ইরনাকে বলেন, আহতদের ফারস প্রদেশের শিরাজ নগরীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ