আসছে হলিউড অ্যাকশন তারকা টম ক্রুজের ‘মিশন: ইমপসিবল’ সিরিজের ষষ্ঠ ছবি। বিষয়টি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। ‘মিশন: ইমপসিবল সিক্স’ মুক্তি পাবে ২০১৮ সালের জুলাইতে।
টম ক্রুজ জানিয়েছেন, এবারের পর্বে আরও চোখধাঁধানো দৃশ্য, স্টান্ট ও বিনোদনমূলক গল্প থাকবে।’ প্রযোজনা করবে প্যারামাউন্ট পিকচার্স ও স্কাইড্যান্স প্রোডাকশনস। ৫৪ বছর বয়সী এই অভিনেতা প্রযোজক হিসেবেও থাকবেন এখানে।
‘মিশন: ইমপসিবল’ সিরিজের আগের পাঁচটিতে গোয়েন্দা ইথান হান্ট চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। যেখান থেকে আয় হয়েছে ২০০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। খবর ডেডলাইন ও ডেইলি মেইল।
ইত্তেফাক/এমএআর
