ওয়াশিংটনের রাস্তায় স্যামন ফিস...

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ০৯:৪৩

 

হাওয়াই দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন স্থানে স্যামন ফিস দেখতে পাওয়া যায়। সাধারণত গভীর সমুদ্রেই স্যামন মাছের বিচরণ। প্রজননের পরবর্তী সময় থেকে বেড়ে ওঠার পর্যন্ত স্যামন মাছ কাটিয়ে দেয় গভীর সমুদ্রে। তবে সম্প্রতি একটি স্যামনকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রাস্তায় সাঁতার কাটতে। ওয়াশিংটনের ব্যস্ত রাস্তায় স্যামন কীভাবে সাঁতরাতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

 

প্রকৃত ঘটনা হলো বন্যার পানিতে তলিয়ে গিয়েছিলো ওয়াশিংটনের একটি ব্যস্ত রাস্তা। আর ঐ বন্যার পানিতেই হয়তো স্যামনটি উঠে এসেছিলো রাস্তায়। স্যামন মাছটিকে এভাবে রাস্তায় সাঁতার কাটতে দেখে মুহূর্তের মধ্যে চারিদিকে লোকজন জড়ো হয়ে যায়। কৌতুহলী লোকজন স্যামনটিকে ক্যামেরাবন্দি করতেও ছাড়েনি।

 

ইউটিউবে ছড়িয়ে পড়া ঐ ভিডিওতে দেখা গেছে, রাস্তায় জমে থাকা পানির মধ্যে সাঁতার কাটছে স্যামনটি। তবে শেষ পর্যন্ত স্যামনটির ভাগ্যে কি ঘটেছে তা অবশ্য জানা যায়নি।-ইউপিআই