চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে হনুমা‌নের মৃত্যু

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১০:৩৫
 
য‌শো‌রের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক হনুমানের মৃত্যু হয়েছে। হিন্দু সম্প্রদা‌য়ের লো‌কেরা মৃত হনুমান‌টি‌কে শহ‌রের পা‌ন্টিপাড়া ক‌পোতাক্ষ তী‌রের শ্বশানঘা‌টে সমা‌ধিস্থ করা হয়েছে। জানা যায়, কেশবপুর থে‌কে এক‌টি হনুমান ক‌য়েক বছর যাবৎ চৌগাছা শহ‌রে অবস্থান কর‌ছিল।       
 
বৃহস্প‌তিবার সকাল সাতটার দি‌কে হনুমান‌টি ইসলামী ব্যাংক চে‌ৗগাছা শাখার সাম‌নে অব‌স্থিত এক‌টি বৈদ্যু‌তিক খুঁটি‌তে উ‌ঠে তা‌রে হাত দি‌লে নি‌চে আচ‌ঁড়ে প‌ড়ে মারা যান। এসময় বিকট শ‌ব্দে এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হ‌য়ে যায়। 
 
এ সংবাদ ছ‌ড়ি‌য়ে পড়‌লে অসংখ্য হিন্দু সম্প্রদা‌য়ের নারী পুরুষ হনুমান‌টি‌কে দেখ‌তে ঘটনাস্থ‌লে ভিড় ক‌রেন। সেখানে উপ‌স্থিত চৌগাছা পূজা উদযাপন প‌রিষ‌দের সা‌বেক সাধারণ সম্পাদক ও চৌগাছা হিন্দু, বৌদ্ধ ও খৃস্টান ঐক্য প‌রিষ‌দের আহ্বায়ক শ্রী অনন্ত সরকার সুবণভূ‌মি‌কে জানান, মৃত হনুমান‌টি‌কে তারা হিন্দু রী‌তি অনুযায়ী শহ‌রের পা‌ন্টিপাড়া শ্বশানঘা‌টে সমা‌ধিস্থ করেন।
 
 
ইত্তেফাক/কেকে