সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় মোট ৩৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপপরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশ ১৯ জন, কলারোয়া থানা পুলিশ চারজন, তালা থানা পুলিশ দুইজন, কালিগঞ্জ থানা দুইজন, শ্যামনগর থানা পুলিশ দুইজন ও আশাশুনি থানা পুলিশ তিনজন, দেবহাটা থানা পুলিশ একজন ও পাটকেলঘাটা থানা পুলিশ এক আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে।-বাসস
ইত্তেফাক/কেকে
