আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির আবৃত্তি সংগঠন ‘প্রজন্মকণ্ঠ’র আবৃত্তি কর্মশালা। অংশগ্রহণে ইচ্ছুকদের সাক্ষাৎকার নেওয়া হবে ১১ ও ১৮ নভেম্বর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষক কেন্দ্রে টিএসসিতে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে কর্মশালার ক্লাস। আবৃত্তির সাথে উপস্থাপনা শৈলী ও সংবাদ উপস্থাপনার ওপরেও প্রশিক্ষণ দেওয়া হবে এখানে।
বিশিষ্ট প্রশিক্ষকেরা শুদ্ধ উচ্চারণ, বাগ্যন্ত্রের ব্যায়াম, ছন্দ-ভাব-রস, আবৃত্তি নির্মাণ, নন্দনতত্ত্ব, প্রমিত উচ্চারণ, স্বরচর্চা, কবি ও কবিতার ওপরে প্রশিক্ষণ দেবেন।
শিক্ষক হিসেবে থাকছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, নিরঞ্জন অধিকারী, রফিকুল ইসলাম, শিমুল মুস্তাফা, মীর বরকত, গোলাম সারোয়ার, শামসুদ্দিন হায়দার ডালিম, মজুমদার জুয়েল, মেহেদি হাসানসহ অনেকে। তিন মাসের এ কর্মশালার আবেদনপত্র পাওয়া যাবে ডিইউ টিএসসিতে।
ইত্তেফাক/এমএআর
