ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ দো গ্যালারিতে ‘বিম্ব’ শীর্ষক লুবনা চর্যার তৃতীয় একক একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ। নিঃসর্গ, শহর, শহরের জীবন ও আরো কিছু টুকরো কাজ নিয়ে এ প্রদর্শনী। নানা রঙের ব্যবহারে শিল্পী মোট ২০টি চিত্রকর্মে সাজিয়েছেন এই চিত্র প্রদর্শনী।
IMG0
শিল্পী লুবনা চর্যার বাড়ি খুলনায়, পড়াশুনা করেছেন ইংরেজি সাহিত্যে। চারপাশের যা কিছু দেখেন সেগুলোকে নিজের মতো করে ভেবে ছবি আঁকেন, আর তা সবার সাথে ভাগ করে নিতে পছন্দ করেন। তিনি ছবি আঁকার পাশাপাশি ভালোবাসেন কবিতা লিখতে। এ কারণেই ছবিগুলোও কবিতার মতো ভাবতে শেখায়।
১০ নভেম্বর শুরু হয়ে প্রদর্শনীটি চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।
ইত্তেফাক/এমএআর
