অবশেষে বিশ্ববিখ্যাত লেখক স্ট্যান লির সাক্ষাৎ পেলেন বলিউড সুপারগার্ল সোনম কাপূর। হলিউডি সিনেমা ‘স্পাইডারম্যান’, ‘আয়রন ম্যান’, ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘হাল্ক’র মতো সুপার হিরোদের স্রষ্টার সাক্ষাৎ পাওয়া যা-তা কথা না! সাক্ষাৎ পাওয়ার পর তেমনটাই মনে করছেন সোনম।
সোনম বলেন, 'ছোটবেলা থেকে যাঁর লেখা পড়ে আসছেন, হুট করেই যে তাঁর সঙ্গে দেখা হয়ে যাবে, তা স্বপ্নেও ভাবিনি'।
স্মরণীয় এই মুহূর্তের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন সোনম। স্ন্যাপচ্যাটে তুলে দেওয়া সেই ছবিতে স্ট্যান লিকে হলুদ রঙের সোয়েটার পরা অবস্থায় দেখা গেছে। আর সোনম ছিল কাল পোশাকে।
উল্লেখ্য, এবারের যুক্তরাষ্ট্র ভ্রমণে সোনমের উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট নির্বাচনে সেখানকার তারকাদের সঙ্গে হিলারি ক্লিনটনের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেয়া। ছিলেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে। খবর বলিউড হাঙ্গামা, ইন্ডিয়া-গিলডজ।
ইত্তেফাক/এমএআর
