ইন্টারপোলের প্রধান নির্বাচিত হলেন চীনের মেং হংওয়েই

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৮:১৩
ইন্টারপোলের প্রধান নির্বাচিত হয়েছেন চীনের উপ জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মেং হংওয়েই। চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
 
১৯০ সদস্যের আন্তর্জাতিক পুলিশিং সংস্থার প্রধান নির্বাচিত হওয়ার পরে মেং বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখন আমরা জননিরাপত্তার ক্ষেত্রে বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। পৃথিবীর পুলিশিং ব্যবস্থার জন্য সবকিছু করতে প্রস্তুত আমি। মেং ইন্টারপোলের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট হবেন যেটি সংস্থাটিকে নির্দেশনা ও পরামর্শ দেবে।
 
মেং ইন্টারপোলের প্রধান নির্বাচিত হওয়ায় শঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চীনের ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্টারপোলের প্রধান হওয়ায় দেশছাড়া সরকারবিরোধীদের চীনে ফিরিয়ে নিয়ে আনতে চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। ২০১৪ সালে ইন্টারপোলের মাধ্যমে দুর্নীতির অভিযোগে ১০০জন দেশত্যাগী সন্দেহভাজন চীনা নাগরিকের বিষয়ে রেড নোটিশ জারি করে। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ