রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বনশ্রী এলাকায় ৩৩টি দোকান উচ্ছেদ করা হয়েছে। অনুমোদনহীন পট, ফ্ল্যাট ও ভবনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে রাজউক। আবাসিক এলাকায় গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল ও বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় এসব ভবন উচ্ছেদ করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজউকের অঞ্চল-৬-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে বনশ্রী এলাকার এফ ব্লক ও জি ব্লকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে ৩, ৪, ৫ ও প্রধান সড়কে পার্কিংয়ের স্থলে অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করায় এফ-বক ও জি ব্লকের ৮টি ফাস্টফুড খাবার হোটেল, একটি মিনি চাইনিজ, ৩টি স্যানিটারির দোকানসহ ৩৩টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ফুটপাতের উপর নির্মিত ৩টি সিঁড়ি ভেঙে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এএন
