‘নিখোঁজ’ চিত্রনায়িকা অপু বিশ্বাস! খবরের শুরুটা এমন হতেও পারে। কারণ অনেকদিন ধরেই তার প্রত্যক্ষ কোনো খবর মিলছে না। তবে তার কাছের অনেকের কাছ থেকেই বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। সেই খবর অনুযায়ী, এই মাসেই দেশে ফেরার কথা অপুর। কিন্তু এই সময়ে তিনি কোথায় আছেন সেই খবর কিন্তু কেউই বলছেন না। আবার মাঝে মাঝে উড়ো খবর আসছে ভারতে অবস্থান করছেন অপু।
অপুর এই নিখোঁজের প্রথমদিকে কারো কোনো মাথা ব্যথা না থাকলেও কিছুদিন আগেই অপুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একজন চলচ্চিত্র পরিচালক। তিনি জানান, অপু তার ছবি সাইন করে আর শুটিং শুরু করেননি। তবে সেই অভিযোগের পরবর্তী কোনো ধাপের খবর মেলেনি। অন্যদিকে, শাকিব খানও এ বিষয়ে নীরব। তার কাজ থেকেও অপুর বিষয়ে কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই গা ঢাকা দেওয়ার উদ্দেশ্য বা কারণ জানার জন্য এখন অপুর দেশে ফেরার অপেক্ষা করতেই হচ্ছে।
ইত্তেফাক/এএন
