ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সহিংস ঘটনায় অারো চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৭৮ জন।
ভিডিও ফুটেজ দেখে তাদেরকে অাটক করা হয় বলে ওসি অাবু জাফর জানান।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার জের ধরে গত রবিবার উপজেলা সদরে আহলে সুন্নত জামায়াত ও হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশের সময় একদল লোক হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি-ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় হামলাকারীরা ব্যাপক লুটপাটও করে। হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েক জন আহত হন।
ইত্তেফাক/কেকে
