কানাডার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও কবি লিওনার্দ কোহেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার তার প্রচারকর্মী একথা জানান।
তিনি বব ডিলানের সঙ্গে গত ষাটের দশকে গান ও কবিতায় গোটা বিশ্ব মাতিয়ে তুলেছিলেন। তিনি তার সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেন।
কোহেনের ফেইসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কিংবদন্তী কবি, গীতিকার ও শিল্পী লিওনার্র্দ কোহেন মারা গেছেন। আমরা সঙ্গীতাঙ্গনের একজন অত্যন্ত সম্মানীত ও মেধাবী ব্যক্তিত্বকে হারিয়েছি।’-বাসস
ইত্তেফাক/কেকে
