মারাকাশে চলছে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৫:৫৮
মারাকাশে কপ-২২ সম্মেলনে জলবায়ু পরিবর্তনে আলোচনা করছেন বিশ্বনেতারা।  সম্মেলনে সরকার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো জলবায়ু নিয়ে কিভাবে ভূমিকা রাখতে পারে সেবিষয়ে আলোচনা করা হয়।
 
 র্কাবন নিরসনের মাত্রা কমিয়ে কিভাবে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ করা যায় সেটাই খতিয়ে দেখছে বিশ্বনেতারা। সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার নিজেদের লক্ষ্যমাত্রা ঠিক করলেও এখনো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কোনো কার্যকরী ভূমিকা নেয়নি।
 
প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রচেষ্টার কথা বলা হয়েছে।
 
গত বছর নবায়নযোগ্য শক্তিতে ২৮৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়। চলতি দশকে এই বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/এমএইচ