আফগানিস্তানে জার্মান কনসুলেটে বোমা হামলার দায় স্বীকার করলো জঙ্গি সংগঠন তালেবান। এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্ফোরকভর্তি একটি ট্রাক নিয়ে কনস্যুলেটের ভেতর ঢুকে ওই বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী হামলাকারী। এতে দেয়াল ঘেরা কনস্যুলেট ভবনের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে দাবি নেটোর।
ন্যাটোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হামলার পর ভেতরে থাকা লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
এই হামলার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা। এই হামলাকে তারা চলতি মাসের শুরুতে কুন্দুজে ন্যাটোর বিমান হামলার ‘প্রতিশোধ’ বলে জানিয়েছে। রয়্টার্স
ইত্তেফাক/এমএইচ
