‘হিলারির পরাজয়ে বিএনপি হতাশ’

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৯:৪৪
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বিএনপি প্রথমে আশায় ছিল নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হলে তাদের নির্বাচন ছাড়াই ক্ষমতায় বসিয়ে দিবে, কিন্তু তাদের সেই আশা বিফলে গেছে। এর পর তাকিয়ে ছিল মার্কিন নির্বাচনের দিকে। হিলারিকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছিল। বিএনপির আশা ছিল হিলারি প্রেসিডেন্ট হলে বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা হিলারিকে নিয়ে উৎসাহে মেতেছিলেন, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বিজয়ে বিএনপি এখন আশাহত।
 
শুক্রবার স্থানীয় ব্রজ গোপাল টাউন হলে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
উপজেলা যুবলীগ সভাপতি সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/ইউবি