ইত্তেফাক আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে জেনারেল গ্ল্যাডিয়েটর্স। ফাইনালে মুখোমুখি হয়েছিলো জেনারেল গ্ল্যাডিয়েটর্স ও রোটারি টাইগার্স। সেখানে রোটারিকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জেতে জেনারেল গ্লাডিয়েটর্স।
এদিন আগে ব্যাট করা রোটারি ৮৯ রানের লক্ষ্য ছুড়ে দেয়। জেনারেল সেই লক্ষ্য পার হয়ে যায় মাত্র ২ উইকেট হারিয়ে।
IMG0
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিন ম্যাচেই অপরাজিত থেকে মোট ১১৪ রান করা জেনারেলের রাজীব চৌধুরী। ফাইনালের সেরা খেলোয়াড় ছিলেন একই দলের মাসুম। এ ছাড়া টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান রাজীব ও সেরা বোলার ছিলেন নিউজ ইলেভেনের তালেব রানা।
ইত্তেফাক/এমএইচ
