পল্লবীতে সিআইডি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ২৩:০৭
রাজধানীর পল্লবীতে সোমেন হাসনাইন রব্বানি নামে সিআইডির এক এসআইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। 
 
শুক্রবার রাত ৮টার দিকে পল্লবীর থানার ১১ নম্বর সেকশনের এ ব্লকের ৮ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। 
 
পল্লবীর থানার অফিসার ইনচার্জ দাদন ফকির বলেন, ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সিআইডিতে সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন।  তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
 
তিনি আরো  বলেন, ঘটনার পর পরই পুলিশের ক্রাইমসিন বিভাগ আলামত সংগ্রহ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছিল।
 
ইত্তেফাক/ইউবি