তারবিহীন চার্জিং সুবিধা মিলবে আগামী আইফোনে!

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১০:১৪
চার্জার কেবল দিয়ে আর চার্জ দিতে হবে না আইফোন! নতুন এক প্রতিবেদন মতে, আইফোন ৮ -এ থাকবে নতুন ধরনের তারবিহীন চার্জিং প্রযুক্তি, এতে ফোন চার্জিংয়ের জন্য কোনো চার্জিং প্যাডের প্রয়োজন পড়বে না।
 
বিজিআর ডটকমের প্রতিবেদক জ্যাক এপস্টেইনের প্রতিবেদনে দাবি, অ্যাপল আইফোন ৮- এমন এক তারহীন চার্জিং প্রযুক্তি নিয়ে আসবে, যা একটি নির্দিষ্ট দূরত্ব থেকেও কাজ করবে।
 
কিছু দিন আগে ম্যাশেবল এর এক খবরে বলা হয়, ‘ওয়্যারলেস চার্জিং’ প্রযুক্তি নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে অ্যাপলের বিভিন্ন যন্ত্রাংশ নির্মারা প্রতিষ্ঠান ফক্সকন।
 
২০১৭ সালে আইফোন মুক্তির ১০ বছর পালন করবে অ্যাপল। ওই সময়-ই আইফোন ৮ উন্মোচন করবে মার্কিন প্রতিষ্ঠানটি। আইফোন ৮-এ বেশ কিছু চমক থাকতে পারে। এসব চমকের মধ্যে থাকতে পারে ইন্টিগ্রেটেড টাচ আইডি সেন্সর এবং ওএলইডি ডিসপ্লের মতো বেশ কিছু ফিচার।
 
ইত্তেফাক/এএম