মণিপুরি থিয়েটারের শ্রীকৃষ্ণকীর্তন আজ

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৩:৪২
১২ নভেম্বর শনিবার সন্ধ্যায় মঞ্চায়িত হবে মণিপুরি থিয়েটারের নাটক ‘শ্রীকৃষ্ণকীর্তন’। মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মণিপুরি থিয়েটারের স্টুডিও নটমণ্ডপে নাটকটি মঞ্চস্থ হবে।
 
বড়ু চণ্ডীদাসের রচনা থেকে নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এখানে রাধা চরিত্রে অভিনয় করবেন জ্যোতি সিনহা, কৃষ্ণ চরিত্রে স্মৃতি সিনহা, বড়াই চরিত্রে অরুণা সিনহা। 
 
প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের অন্যতম নাট্য সংগঠন মণিপুরি থিয়েটার।  মণিপুরি থিয়েটারের শ্রীকৃষ্ণকীর্তন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে। 
 
ইত্তেফাক/এমএআর