পর্নো দেখার সময় ধরা পড়লেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৪:২৭
ভারতের কর্ণাটক রাজ্যের প্রাথমিক ও উচ্চশিক্ষা-বিষয়ক মন্ত্রী তানভির সাইত একটি অনুষ্ঠানে বসে মোবাইল ফোনে পর্নো দেখার সময় ধরা পড়েছেন। এ নিয়ে ভারত জুড়ে জোর বিতর্ক শুরু হয়েছে। ওই মন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে।
 
বৃহস্পতিবার কর্ণাটকের রায়চূড়ে টিপু জয়ন্তীর একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে গিয়ে মঞ্চে বসেই মোবাইল​ ফোনে পর্নো দেখেন ওই মন্ত্রী।
 
মন্ত্রীর পর্নো দেখার বিষয়টি দেখিয়েছে চ্যানেল কান্নাডা ও টিভি ৯। এরপরও ওই মন্ত্রী তা অস্বীকার করে আসছেন।
 
এর আগে ২০১২ সালে দুই বিজেপি বিধায়ক সংসদের অন্দরে পর্নো দেখতে গিয়ে ধরা পড়েন। সেই নিয়ে বিতর্কও হয়। এবার কর্ণাটক সরকারও একই ঘটনায় বিড়ম্বনায় পড়ল।
 
ইত্তেফাক/এএম