বৈশাখীর ‘শুধু সিনেমার গানে’ হুমায়ূন আহমেদ

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৫:৩৩
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ পর্ব শুধু সিনেমার গান । বাংলা সিনেমার গানে এক ভিন্ন মাত্রা যোগ করেছেন সাহিত্যের এই প্রবাদ পুরুষ। 
 
তার সিনেমার গান গুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে সবসময়। হুমায়ূনের প্রতিটি সিনেমাতে দর্শক পেয়েছে ভিন্ন স্বাদ-আবহের অসংখ্য গান । প্রডিউসার শারমিন দিপ্তী বলেন, হুমায়ূন আহমেদের বিশেষ শ্রোতা প্রিয় গানগুলো প্রচার করা হবে এবারের পর্বে ।
 
IMG0
 
গান মানুষের মন ছুঁয়ে যায় আর সেটি যদি হয় সিনেমার গান তাহলে তো কথাই নেই। ইতিহাস সমৃদ্ধ পুরনো ও নতুন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলো বাছাই করে এ অনুষ্ঠানে উপস্থাপন করা হয়ে থাকে।
 
IMG1
 
অনুষ্ঠানটি প্রযোজনা করেন শারমিন দীপ্তি। ফেয়ার এন্ড লাভলী নিবেদিত শুধূ সিনেমার গান অনুষ্ঠানটি প্রচারিত হবে রবিবার বিকাল সাড়ে ৩টায় বৈশাখী টিভির পর্দায়।
 
ইত্তেফাক/এমএআর