চ্যানেল আই’তে ‘আমার মাঝেই বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ’

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ২০:১৭
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে চ্যানেল আই’য়ে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। হিমু মেলা-২০১৬ ছাড়াও থাকছে দিনব্যাপী নানা আয়োজন।
 
১৩ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় জামাল রেজার প্রযোজনায় হুমায়ূন আহমেদ’র কিছু কালজয়ী চরিত্র নিয়েন আয়োজিত হবে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘আমার মাঝেই বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ’। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন মৌসুমী বড়ুয়া।
 
এছাড়াও হুমায়ূন স্মরণে থাকছে দিনব্যাপী টক-শো, স্মৃতিচারণমুলক বিশেষ অনুষ্ঠান।
 
ইত্তেফাক/এমএআর