মুনীর চৌধুরী-সেলিম আল দীন স্মরণে নাট্য প্রদর্শনী

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৮:৪৬
শহীদ মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিল্পকলার নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ ও ৫টি নাট্য শিক্ষাপ্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণ করেছে ৫টি প্রযোজনা। 
 
কাল ১৩ নভেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার, লাকী ইনাম, সারা যাকের, শিমুল ইউসুফসহ অনেকে উপস্থিত থাকবেন। 
 
আয়োজনের প্রথমদিন ১৩ নভেম্বর প্রদর্শিত হবে আনন জামান নির্দেশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় মুনীর চৌধুরী নাটক ‘কবর’।
 
এছাড়া ১৪ নভেম্বর আব্দুল হালিম প্রামাণিক সম্রাট নির্দেশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ পরিবেশিত ‘বংশধর’, ১৫ নভেম্বর কাজী তৌফিকুল ইসলাম নির্দেশিত প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন পরিবেশিত সেলিম আল দীনের ‘মুনতাসীর ফ্যান্টাসী' দেখা যাবে। 
 
১৩ থেকে ১৭ নভেম্বর শোগুলো শিল্পকলার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে প্রদর্শনী। 
 
ইত্তেফাক/এমএআর