ঢাকা-মাস্কাট ফ্লাইট চালু করলো ইউএস-বাংলা

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ২০:১২
এবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা থেকে সরাসরি ওমান যেতে পারবেন যাত্রীরা।বেসরকারি বিমান সংস্থাটি ঢাকা-মাস্কাট সম্প্রতি ফ্লাইট চালু করেছে।
 
শুক্রবার রাত ১০ টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ১৫৮ জন যাত্রী নিয়ে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশে যাত্রা করে। শনিবার এক বিবৃতিতে একথা জানায় সংস্থাটি।
 
বিবৃতিতে জানানো হয়, এখন থেকে সপ্তাহে চারদিন ঢাকা থেকে এবং দুইদিন চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হবে।
 
ঢাকা-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২০ হাজার ৫৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে চট্টগ্রাম-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৩ হাজার ৬৮৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৪০ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। বাসস
 
ইত্তেফাক/এমআর/এমএইচ