সরকার বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে কুিসত রসিকতা করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওলামা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সমাবেশের অনুমতি তো দেয়া হয়নি বরং অনুমতির বিষয় নিয়ে সরকার রসিকতা করেছে।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শীর্ষক এ সভায় তিনি বলেন, বিএনপি নেতাদের পুকুরের মাছ ও গাছের ফল আওয়ামী লীগের নেতারা লুটপাট করছে। আমাদের কাছে এর রেকর্ড ‘তথ্য’ আছে। এদেশ মগের মুল্লুকে পরিণত হয়েছে। এ যেনো মধ্যযুগীয় বর্বরতা।
