ফরিদগঞ্জে ব্রিক ফিল্ডে এসিড পুড়িয়ে পরিবেশ দূষণ করা হচ্ছে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ০২:৩২

ফরিদগঞ্জে ব্রিক ফিল্ডগুলো পরিবেশের জন্য ক্ষতিকর এসিড জ্বালানি হিসাবে ব্যবহার করছে। এতে গাছপালাসহ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে শুরু করেছে।

 
নিষিদ্ধ এসিড জ্বালানির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রতি বছর নতুন নতুন ব্রিক ফিল্ডে এসিড জ্বালানি হিসাবে মাত্রাতিরিক্ত বেড়েই চলছে। চলতি বছর ফিল্ডগুলোতে আগাম এসিড মজুদ করে রাখা হয়েছে কূপ তৈরি করে। উপজেলায় প্রায় ২৪/২৫টি ব্রিক ফিল্ড রয়েছে। অধিকাংশ ব্রিক ফিল্ডে সরকারের বিধিবিধান না মেনে নিজেদের ইচ্ছেমত এসিড দাহ, জ্বালানি কাঠ, রাবারের টায়ার জ্বালানি হিসাবে ব্যবহার করে পরিবেশ দূষণ করে চলছে।
 
পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে অচিরেই মারাত্মক বিপর্যয়ে পড়তে হবে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান থাকলেও এরা অনেকেই তা মানছে না। এছাড়া ছাড়পত্র প্রাপ্ত ফিল্ডগুলো অস্ত্র হিসাবে ছাড়পত্র দেখিয়ে চলছে। বাস্তবে কোনো নিয়ম মেনেই চলছে না। ফিল্ডগুলোতে ইটের মাপ ঠিক নেই। এ নিয়ে তদারকি নেই কর্তৃপক্ষের। এ ছাড়া বিএসটির অনুমোদন সকলের নেই। যাদের রয়েছে তারা কাগজ সংগ্রহ করেই কাজ শেষ মনে করছে। বাস্তবায়ন ফিল্ডগুলোতে নিময়-কানুনের তোয়াক্কা করছে না।
 
এ বিষয়ে একটি ব্রিক ফিল্ডের ম্যানেজারের সঙ্গে আলাপ হলে তিনি জানান, এসিড, কয়লা ও কাঠ জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তবে কূপে রাখা এসিড তেমন ক্ষতিকর নয়। পরিবেশ দূষণ হচ্ছে প্রশ্নের জবাবে নিরব থাকেন।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবদিন জানান, এসিড দাহ পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। অভিযোগ ফেলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, আদালতে ব্রিক ফিল্ড মালিকদের একটি রিট রয়েছে বিধায় আইনগত ব্যবস্থা নিতে সমস্যা হচ্ছে। তবে রিটের সময়সীমা যেনে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
 

ইত্তেফাক/এএন