আজ বিএনপির যৌথসভা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১০:০১
 
আজ রবিবার যৌথসভা ডেকেছে বিএনপি। সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
আগামী ১৭ নভেম্বর মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে বিএনপি।
 
দিবসটি পালনের জন্য দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে সদস্য সচিব করে ১১৩ সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি।