উখিয়ার উপকূলীয় এলাকায় ডাকাত রুবেলকে ইয়াবা সেবনকালে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে সোনারপাড়া মোনাফ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১২ সালে ডাকাতির প্রস্তুতি মামলায় আজ রবিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি পশ্চিম সোনারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। ইতিপূর্বে ডাকাত রুবেল স্থানীয় ব্যবসায়ী ফরিদ আলমের বুকে অস্ত্র ঠেকিয়ে ৮৪ হাজার টাকা ছিনিয়ে নেন। এব্যাপারে উখিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
ইত্তেফাক/কেকে
