সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, আটকদের মধ্যে সদর থানা পুলিশ ৯ জন, কলারোয়া পাঁচজন, তালা দুইজন, কালিগঞ্জ দুইজন, শ্যামনগর একজন, দেবহাটা পুলিশ একজন ও পাটকেলঘাটা থানা পুলিশ একজন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এছাড়া সদর থানা পুলিশের অভিযানে পাঁচ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
