‘গহনযাত্রা’র মঞ্চায়ন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৫:৫২
পদাতিক নাট্য সংসদ মঞ্চে উপস্থাপন করেছে নতুন নাটক ‘গহনযাত্রা’। রুবাইয়াৎ আহমেদের রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করেছেন শামছি আরা সায়েকা। 
 
গতকাল ১২ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হয় ‘গহনযাত্রা’।  
 
নাটকে নির্দেশনা সহযোগী হিসেবে রয়েছেন সঞ্জীব কুমার দে, সংগীত পরিকল্পনায় সাইম রানা, মঞ্চ পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, পোশাক ও রূপসজ্জা পরিকল্পনায় শামছি আরা সায়েকা ও মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন মমিনুল হক দীপু।
 
ইত্তেফাক/এমএআর