বাবার জন্য দীপিকার স্পেশাল উপহার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৮:৪৯
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জন্য ৪০ কোটি রুপি দিয়ে ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ৩০ তলায় অবস্থিত ফ্ল্যাটটি মূলত তার জন্য কিনছেন সেটা নিয়ে বেশ গুঞ্জন রটে যায়। তবে প্রথম থেকেই তিনি যেটি জানিয়েছিলেন, একজন বিশেষ মানুষের জন্য তার এই উপহার। 
 
এই বিশেষ মানুষটি আর কেউ নন, তার বাবা প্রকাশ পাড়ুকোন। যদিও বেঙ্গালুরু থেকে এখনো নতুন বাসায় উঠেননি দীপিকার বাবা-মা। তবে শিগগিরই তারা স্বপ্নের ফ্লাটে উঠছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
 
নতুন ফ্ল্যাটটি দেখে প্রকাশ পাড়ুকোন মুগ্ধ হয়েছেন। এখানে আছে প্রাকৃতিক পরিবেশে হাঁটার সুযোগ, সুইমিং পুল এবং ব্যাডমিন্টন ও স্কোয়াশ কোর্ট। দীপিকা মনে করছেন, তার স্বাস্থ্যসচেতন বাবার জন্য এটাই যুতসই থাকার জায়গা। খবর বলিউড হাঙ্গামা। 
 
ইত্তেফাক/এমএআর