বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যদের দাফন সম্পন্ন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৯:২৯
বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত পুলিশ সদস্যদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে । পরে তাদের  নিজ নিজ বাড়িতে  মরদেহ দাফন করা হয়। 
 
রবিবার বিকেলে বগুড়া পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত জানাযার নামাজে পুলিশের  রাজশাহী বিভাগের এডিশনাল ডিআইজি  নিসারুল আরিফ, বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনসহ বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহণ করেন।
 
পরে বগুড়া পুলিশ বিভাগের পক্ষ থেকে দাফনের জন্য নিহতদের পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেয়া হয় ।
 
উল্লেখ্য, শনিবার দিনগত রাত ১টায় বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হন।
 
ইত্তেফাক/ইউবি