নতুন চলচ্চিত্রে সাইমন-মাহি

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৯:৫৯
অভিনেতা সাইমন সাদিক নতুন একটি চলচ্চিত্রে কাজ করতে চুক্তিবদ্ধ হলেন। আর এই ছবিতে তার সঙ্গে জুটি বাঁধবেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। শামিমুল ইসলাম শামীম পরিচালিত এই নতুন ছবিটির নাম ”গোলাপ তলীর কাজল”। 
 
বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা সাইমন সাদিক। গত শুক্রবার গাজীপুরের একটি শুটিং স্পটে ছবিটির জন্য চুক্তি স্বাক্ষর করেন সাইমন। আর মাহি বেশ কয়েকদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন ছবিটিতে। উল্লেখ্য,দারুন ব্যবসাসফল ছবি ”পোড়ামন” এর পর এই জুটি কিছুদিন আগেই মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ”ইফতেখার” ছবিতে জুটি হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। 
 
IMG0
 
নতুন চলচ্চিত্রে চুক্তি শেষে সাইমন তার ফেসবুক পোস্টে লিখেন, `নতুন ছবি, নাম গোলাপ তলীর কাজল।' পরিচালক ও অভিনয় শিল্পীদের নাম উল্লেখ করেন। সেই সঙ্গে চুক্তির পেপারসহ দুটি ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 
 
 আসছে ডিসেম্বরে 'গোলাপ তলীর কাজল' এর শুটিং শুরু করবেন সিনেমাটির নির্মাতা শামিমুল ইসলাম শামিম।
 
ইত্তেফাক/এমএআর