‘জঙ্গিবাদে বিএনপিকে অভিযুক্ত করা রাজনৈতিক অপকৌশল’

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ২০:২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘জঙ্গিবাদের উত্থানে বিএনপির হাত নেই। জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে অভিযুক্ত করা রাজনৈতিক অপকৌশল। 
 
রবিবার পাবনার দোয়েল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির প্রতিনিধি সভা শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
 
নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের জনগণের অধিকার হরণ করে কৌশলে আজকে যারা ক্ষমতায় আসীন, তাদের হাতে গণতন্ত্র কখনো নিরাপদ ছিলনা, এখনো নেই। আর যখন গণতন্ত্র থাকেনা তখনই সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাঁড়া দিয়ে ওঠে।
 
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতার পরিচালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক নান্নু।  
 
ইত্তেফাক/ইউবি