রায়পুরার টেটাযুদ্ধ, আহত ৩০

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ২০:৩৯
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের টেটাযুদ্ধে অন্তত ৩০ জন আহত হয়েছেন। 
 
শনিবার সন্ধ্যা ও রবিবার সকাল থেকে দিনভর রায়পুরার নিলক্ষ্মা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫টি বাড়িতে অগ্নিসংযোগসহ অসংখ্য ককটেল বিস্ফোরণ ও টেটাবিদ্ধ হয়ে দুই পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। 
 
আহতরা হলেন- হাছেন আলী (৩০), বস্কু মিয়া (৩২), আবুল কালাম (৩৫) রেকমত আলী (৩৪), জাহাদ আলী (৪০) সোমেদ আলী (৪৮), হামিদ মিয়া (৪৫), খোরশেদ আলী (৪০), মোমেন আলী (৩৮), আদম আলী (৩৬), রাজিব মিয়া (৩৮) শাহালম মিয়া (৩৭) ফারুক মিয়া (৪০), জলিল মিয়া (৩৫)।
 
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় প্রথম দফায় নিলক্ষা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আব্দুল হক সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রবিবার বেলা ১১টা থেকে দিনভর দফায় দফায় উভয় পক্ষের লোকজন টেটা বল্লম ও ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ককটেল বিস্ফোরণে দুইজনসহ টেটাবিদ্ধ হয়ে কমপক্ষে ৩০ জন আহত হয়।
 
ইত্তেফাক/ইউবি