বাকিতে ল্যাপটপ দিচ্ছে এইচপি!

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ০৯:৫১
বাকিতে চাল-ডাল, মাছ-মাংস বা তরিতরকারি পাওয়া যায়। কিন্তু বাকিতে পাওয়া যায় না কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন। তবে বাকিতে ল্যাপটপ বিক্রির ঘোষণা দিয়েছে এইচপি।
 
না, বাংলাদেশের বাজারে বাকিতে ল্যাপটপ বিক্রি করছে না এইচপি, বিক্রি করছে ভারতের বাজারে।
 
হয়েছে কি, নোট বাতিলের জেরে প্রায় প্রতিদিনই বাকিতে জিনিসপত্র কিনতে হচ্ছে ভারতের মানুষদের। মুদির দোকান বা মাছের বাজারে ধারে জিনিস কেনা ছাড়া উপায় নেই তাদের। এই বাস্তবতায় বাকিতে ল্যাপটপ বিক্রির ঘোষণা দিয়েছে এইচপি। 
 
আগামী ৫০ দিনের জন্য অফারটি দিয়েছে এইচপি। এই সময়ের মধ্যে নোটবুক 'ইএমআই' কিনলে কোনো সুদ দিতে হবে না। এছাড়া কোনো 'ডাউন পেমেন্ট'ও করতে হবে না। এই অফার অনুযায়ী এখন ল্যাপটপ কিনলে টাকা দিতে হবে আগামী বছর। অর্থাৎ জানুয়ারির আগে কোনো অর্থ পরিশোধ করতে হবে না গ্রাহকদের।
 
ল্যাপটপও যে বাকীতে কিনতে পাওয়া যায়, সেটা  কিন্তু যথেষ্ট অবাক করার মতোই ঘটনা। 
 
ইত্তেফাক/এএম