অাশুগঞ্জে ৩০ কেজি গাঁজা জব্দ, অাটক ২

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১১:৫০
 
ব্রাহ্মণবাড়িয়ার অাশুগঞ্জ টুলপ্লাজা থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে একটি মাইক্রোবাসসহ দুইজনকে অাটক করা হয়েছে। অাজ সোমবার সকালে তাদের আটক করা হয়। 
 
অাশুগঞ্জ থানার ওসি সেলিম অাহমেদ জানান, মাইক্রোবাসটি কসবা থেকে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে মাইক্রোবাসটি অাটক করে। মাইক্রোবাস থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে চালকসহ দুইজনকে অাটক করা হয়েছে। তারা হচ্ছেন- উজ্জল (৩০) ও সবুজ (৩০)। 
 
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে