রাজধানীর মুগদাপাড়া থেকে সাতটি আগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ চার অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-ইলিয়াস, ফেরদৌস ওরফে ফেদু, হুমায়ুন কবির ঝনু ও শহর আলী ওরফে ভাঙ্গারি লিটন।
রবিবার রাতে মুগদার বৌদ্ধ মন্দির এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি পিস্তল, তিনটি ওয়ান শ্যুটার গান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ইত্তেফাক/এএসএস
