গুরুদাসপুরে মাদকসহ এক নারী আটক

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৪:১৩
 
নাটোরের গুরুদাসপুরে রাশিদা বেগম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে পৌর সদরের দুখাফকিরের মোড়ের নিজ বাড়ি থেকে ৬০ পুরিয়া হেরোইন ও দুই বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। সোমবার দুপুরে ওই মাদক ব্যবসায়ীকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
এঘটনায় পুলিশ বাদী হয়ে রাশিদা বেগমকে অভিযুক্ত করে মাদকদ্রব্য আইনে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছে। 
 
গুরুদাসপুর থানার এ এস আই আনোয়ার জানান, রাশিদা চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার জয়তা আলীর স্ত্রী। ওই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার মাদক বিক্রি করছিলেন। দুখাফকিড়ের মোড়ের নিজ বাড়িতেই তিনি মদক ব্যবসা পরিচালনা করতেন।
 
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ওই বাড়িতে পুলিশি অভিযান চালানো হয়। এসময় মাদকসহ ব্যবসায়ী রাশিদাকে আটক করা হয়।
 
 
ইত্তেফাক/কেকে