গাংনীতে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৪:২৯
মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর বাজারে বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল হাশেম (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত আবুল হাশেম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার রাজনগর গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে।
 
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আকুবপুর বাজারের উপর এ দুর্ঘটনাটি ঘটে।
 
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, কৃষক আবুল হাশেম ধানের বোঝা নিয়ে রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস (কুষ্টিয়া-জ-০৪-০০১৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে।
 
 
ইত্তেফাক/এমআই