রক অ্যান্ড রোল খ্যাত লিওন রাসেলের বিদায়

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৫:২৪
রক অ্যান্ড রোল খ্যাত বিশ্ব তারকা লিওন রাসেল মারা গেছেন। লিওন রাসেলের স্ত্রী জ্যানেট ব্রিজের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিএনএন খবর প্রকাশ করেছে, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রক অ্যান্ড রোল তারকা ।
 
পিয়ানো, গিটারবাদক এবং গীতিকার হিসেবে দীর্ঘ জীবন কাজ করার স্বীকৃতি হিসেবে ২০১১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফেমে জায়গা করে নেন এই তারকা।  
 
৭০ দশকের আগে অন্য সংগীতশিল্পীদের জন্য পিয়ানোবাদক হিসেবে দীর্ঘদিন পর্দার পেছনে কাজ করতেন লিওন রাসেল। 
 
ইত্তেফাক/এমএআর