আলো জ্বললো হলি আর্টিজানে

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৫:৩৬
১৪৪ দিন পর গুলশানের আলোচিত রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে আলো জ্বললো। নতুন করে হোটেলটি সাজানো হলেও এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি।
 
গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২ পুলিশ কর্মকর্তা, ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়।
 
ঘটনার পর থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় ছিল হলি আর্টিজান। রেস্তোরাঁয় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তদন্তের প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পরিদর্শনের জন্য পুলিশের অনুমতি সাপেক্ষে বিদেশি নাগরিকেরা সেখানে প্রবেশ করতে পারতেন। আলমত যেন নষ্ট না হয়, সেজন্য এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় আওতায় রাখা হয়েছিল। সর্বশেষ আদালতের নির্দেশে রবিবার মালিকের কাছে এটি হস্তান্তর করা হয়।
 
দলের মালিক শাহাত মেহেদী বলেন, বাণিজ্যিকভাবে এখনি এটি চালু করা হবেনা।  এখানে তারা বসবাসের পরিকল্পনা করছেন।  পুলিশ জানায়, তদন্তের জন্য এই ক্যাফেটি এতদিন বন্ধ ছিলো। তদন্ত শেষ হয়ে যাওয়ায় তা মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়।
 
ইত্তেফাক/এমএইচ