হাউজফুল অফার ক্যাম্পেইনের ৪র্থ সপ্তাহের বিজয়ীর নাম ঘোষণা করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এই সপ্তাহের ভাগ্যবান বিজয়ী হলেন উজ্জল সেন রাহুল। তিনি খুলনা থেকে স্যামসাং গ্যালাক্সি জে২ (২০১৬) হ্যান্ডসেট কিনে স্যামসাংয়ের 'হোম অ্যাপ্লায়েন্স সেট' জিতে নেন।
এর আগে দ্বিতীয় সপ্তাহের বিজয়ী হন মো. মোয়াজ্জেম হোসেন। তিনি ঢাকা থেকে গ্যালাক্সি জে৫ হ্যান্ডসেট ক্রয় করেন এবং তৃতীয় সপ্তাহের বিজয়ী হলেন মো. জাহাঙ্গীর শাহ, তিনি কেরাণীগঞ্জ থেকে গ্যালাক্সি জে৭ প্রাইম হ্যান্ডসেট ক্রয় করেন। উভয় বিজয়ী হাউজফুল অফার ক্যাম্পেইনের মাধ্যমে স্যামসাংয়ের 'হোম অ্যাপ্লায়েন্স সেট' জিতে নেন।
সম্প্রতি স্যামসাং মোবাইল বাংলাদেশ হাউজফুল অফার ঘোষণা করে। হাউজফুল অফারে যে কোনো স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন বা ট্যাবলেট কিনে প্রতি সপ্তাহে গ্রাহকরা 'হোম অ্যাপ্লায়েন্স সেট' জিতে নেওয়ার সুযোগ পাবেন।
হোম অ্যাপ্লায়েন্স সেটে রয়েছে টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং হোম থিয়েটার। এছাড়াও গ্রাহকরা নির্ধারিত মডেলের স্মার্টফোনে পাবেন ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ব্যাক।
ইত্তেফাক/এএম
